|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে ইসলামী ব্যাংক

রবিবার, ০৬ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২০৫ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে ইসলামী ব্যাংক

আজ ০৬ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইসলামী ব্যাংকের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬ টাকা ১০ পয়সা বা ৯.৯১শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ৯.১২ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ১ টাকা ১০ পয়সা বা ৯.০১ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১১ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৪.৪০ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ৮.৭১ শতাংশ, দুলামিয়া কটনের ৭.৯৭ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৭.৩৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের ৭.৩১ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৭.১৬ শতাংশ এবং ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৯৭ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box

Posted ০৪:২০ অপরাহ্ণ | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com