অনলাইন ডেস্ক
রবিবার, ৩১ মার্চ ২০২৪ প্রিন্ট ৪০০ বার পঠিত
আজ ৩১ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৫.১৮ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৫ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রেকিট বেনকিজারের শেয়ার দর কমেছে ২৪৪ টাকা ৪০ পয়সা বা ৪.৯৩ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪ হাজার ৬৮৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৩০ পয়সা বা ৪.৪৭ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিআইএফসি। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফার্স্ট ফাইন্যান্সের ৪.৪৪ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৩.৭৯ শতাংশ, কেয়া কসমেটিকসের ৩.৭৭ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ডের ৩.৬৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ২.৬৪ শতাংশ, ফ্যামিলি টেক্সের ২.৬৩ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২.৪৮ শতাংশ দর কমেছে।
Posted ০৩:৩১ অপরাহ্ণ | রবিবার, ৩১ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন