অনলাইন ডেস্ক
বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ২৪০ বার পঠিত
আজ ২৭ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জেমিনি সি ফুডস লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন জেমিনি সি ফুডসের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২১১ টাকা ৭০ পয়সা বা ৩৭.৮৭ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিবরা ইনফিউশনের শেয়ারদর কমেছে ৫৩৫ টাকা ৬০ পয়সা বা ৩৬.৩৪ শতাংশ।
আর ৭ টাকা ৪০ পয়সা বা ১০.০০ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সি পার্ল হোটেলের ৯.৯৩ শতাংশ, শ্যামপুর সুগারের ৮.৭৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭৩ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৬.৩৪ শতাংশ, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪০ শতাংশ, এমবি ফার্মার ৫.৩৩ শতাংশ এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৫.১৭ শতাংশ দর কমেছে।
Posted ০৩:৫৬ অপরাহ্ণ | বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন