|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে ফিনিক্স ফাইন্যান্স

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২৪৩ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে ফিনিক্স ফাইন্যান্স

আজ ০১ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফিনিক্স ফাইন্যান্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা বা ১৪.৯২ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মাইডাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা বা ১০.৯৮ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ১ টাকা ৩০ পয়সা বা ৯.২১ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১২ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং ফুডসের ৮.৩৯ শতাংশ, এমারেল্ড অয়েলের ৭.৬৪ শতাংশ, ডরিন পাওয়ারের ৭.৫৪ শতাংশ, ফেডারেল ইন্স্যুরন্সের ৭.২৮ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৬.৯৩ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ৬.৬৬ শতাংশ এবং এসোসিয়েটেড অক্সিজেনের ৬.৩৬ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box

Posted ০৪:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com