নিজস্ব প্রতিবেদক:
রবিবার, ১৩ আগস্ট ২০২৩ প্রিন্ট ১৭৫ বার পঠিত
আজ ১৩ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার ফু-ওয়াং ফুড লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩১ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৮ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৮৭ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশবন্ধু পলিমারের ৯.৭৬ শতাংশ, খান ব্রাদার্সের ৯.৩৪ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯.১২ শতাংশ, অলিম্পিক এ্যাক্সেসরিজের ৯.০১ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৯.০০ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৮.৭৩ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৭.২৮ শতাংশ, ফার কেমিক্যালের ৬.৮৩ শতাংশ এবং বীচ হ্যাচারির ৬.২৫ শতাংশ শেয়ারদর কমেছে।
Posted ০৪:৪৩ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com