নিজস্ব প্রতিবেদক:
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট ৩৮১ বার পঠিত
আজ ১০ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ফু-ওয়াং ফুডের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় ৩ টাকা ৯০ পয়সা বা ৪.৪৪ শতাংশ কমেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ারদর কমেছে ৯.২০ শতাংশ। আর ৮.৫৬ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল রিসোর্ট।
পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এশিয়া প্যাসিফিক, আজিজ পাইপস, ইউনিয়ন ক্যাপিটাল, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, দেশবন্ধু পলিমার, খান ব্রাদার্স এবং অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।
Posted ০৪:০৯ অপরাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com