নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ১৭ জুলাই ২০২৩ প্রিন্ট ২৯২ বার পঠিত
আজ ১৭ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস রোববার ফু-ওয়াং ফুড লিমিটডের ক্লোজিং দর ছিল ৪৩ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪০ টাকা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ টাকা ৫০ পয়সা বা ৮.০৪ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ৭.৩৬ শতাংশ, লিব্রা ইনফিউশন্সের ৬.৬২ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৫.৮৮ শতাংশ, শামপুর সুগার মিলসের ৫.২৯ শতাংশ, লুব-রেফ বাংলাদেশের ৪.৮৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৪.৮০ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৪.৬৬ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.৫৬ শতাংশ এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৪.৩৯ শতাংশ শেয়ারদর কমেছে।
Posted ০৬:০৭ অপরাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন