|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে ফ্যামিলি টেক্স

সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ২১৫ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে ফ্যামিলি টেক্স

আজ ১২ ফেব্রুয়ারি ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফ্যামিলি টেক্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৬.৩৮ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৩ টাকা বা ৬.২৭ শতাংশ। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ৪০ পয়সা বা ৬.০৬ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে নূরানী ডাইংয়ের। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিংয়ের ৫.৮৯ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৫.৭১ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.৬১ শতাংশ, বিআইএফসির ৫.৬১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.৪০ শতাংশ, আরামিট সিমেন্টের ৫.১৮ শতাংশ এবং কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৪.৯৪ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৩২ অপরাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com