নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩ প্রিন্ট ২০৫ বার পঠিত
আজ ০২ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন মুন্নু এগ্রোর শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৯৩ টাকা ৭০ পয়সা বা ২২.৮২ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ারদর কমেছে ৯.৯৫ শতাংশ। আর ৯.৯১ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আরএন স্পিনিং।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফার কেমিক্যাল, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড, এমবি ফার্মা, শমরিতা হসপিটাল, এমারেল্ড অয়েল, প্রগতি লাইফ ইন্সুরেন্স এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
Posted ০৩:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন