অনলাইন ডেস্ক
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট ২৪৫ বার পঠিত
আজ ০৮ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১১ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৯.৮৫ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৫ টাকা ১০ পয়সা বা ৯.৮২ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে লঙ্কাবাংলা ফাইন্যান্স। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসকে ট্রিমসের ৯.৭৮ শতাংশ, সালভো কেমিক্যালের ৯.৭৪ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৯.৫৫ শতাংশ, টেকনো ড্রাগসের ৯.৩৯ শতাংশ, এমারেল্ড অয়েলের ৮.৯৭ শতাংশ, গ্লোবাল হেভিকেমিক্যালের ৮.৮৭ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ৮.৮২ শতাংশ দর কমেছে।
Posted ০৫:০০ অপরাহ্ণ | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন