|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে রূপালী লাইফ ইন্সুরেন্স

রবিবার, ০৯ জুলাই ২০২৩   প্রিন্ট   ৩২৩ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে রূপালী লাইফ ইন্সুরেন্স

আজ ০৯ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

আগের কার্যদিবস বৃহস্পতিবার রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লোজিং দর ছিল ২৪৪ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩১ টাকা ৫০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২ টাকা ৫০ পয়সা বা ৫.১২ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৪.৪০ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ৪.০৭ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৪.০৫ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৩.৭৯ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৩.৬৫ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ৩.৪৫ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৩.৩৩ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৩.০৯ শতাংশ এবং লিগ্যাসি ফুটওয়্যারের ৩.০৮ শতাংশ শেয়ারদর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৪০ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com