অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪ প্রিন্ট ২৪৭ বার পঠিত
আজ ১১ জানুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সেন্ট্রাল ফার্মার। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৬.৭০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার দর কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ৫.৮৮ শতাংশ।
আর ১ টাকা ৮০ পয়সা বা ৫.৮৬ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের ৫.৬৩ শতাংশ, আইএফআএএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৫ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৫.১৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৫.০৮ শতাংশ, প্রাইব ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪.৮৭ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৪.৪৭ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ৪.০৫ শতাংশ দর কমেছে।
Posted ০৪:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন