|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে বেস্ট হোল্ডিংস

সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ২২৭ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে বেস্ট হোল্ডিংস

আজ ১২ ফেব্রুয়ারি (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বেস্ট হোল্ডিংসের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ১০.০০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটির শেয়ার। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাউথ বাংলা এগ্রিকালচার কমার্শিয়াল ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১০.০০ শতাংশ। এদিন কোম্পানিটির প্রতিতি শেয়ার সর্বশেষ ১২ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৮৯ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে লাভেলো আইস্ক্রিম। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪২ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আফতাব অটোমোবাইলসের ৯.৮৮ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৯.৭৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিকসের ৯.৬৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৯২ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৮.৫২ শতাংশ, রিলায়েন্স ওয়ানের ৮.২৮ শতাংশ এবং একমি পেস্টিসাইডসের ৭.১৯ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:৩১ অপরাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com