অনলাইন ডেস্ক
রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ৩৭৯ বার পঠিত
আজ ১৮ ফেব্রুয়ারি (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ক্রিস্টাল ইন্সু্যরেন্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১০ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটির শেয়ার। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১১৭ টাকায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইস্ক্রিমের শেয়ার দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। এদিন কোম্পানিটির প্রতিতি শেয়ার সর্বশেষ ৫১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৫ টাকা বা ৯.৯২ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ইন্সু্যরেন্স। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে— এএফসি এগ্রোর ৯.৮৯ শতাংশ, সানলাইফ ইন্সু্যরেন্সের ৯.৮৮ শতাংশ, আরডি ফুডের ৬.৪৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.৩৭ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৫.৫২ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৫.৩৮ শতাংশ এবং রূপালী লাইফ ইন্সু্যরেন্সের ৫.০০ শতাংশ দর বেড়েছে।
Posted ০৪:৫০ অপরাহ্ণ | রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন