|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে এনআরবি ব্যাংক

বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ৪৭১ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে এনআরবি ব্যাংক

আজ ২৮ ফেব্রুয়ারি (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এনআরবি ব্যাংকের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১০.০০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি ইউনিট সর্বশেষ ১২ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ফান্ডের ইউনিট দর বেড়েছে ৭০ পয়সা বা ৯.৮৫ শতাংশ। এদিন ফান্ডটির প্রতিটি ইউনিট সর্বশেষ ৭ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৮২ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আনলিমা ইয়ার্ন। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৯ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্দোবাংলা ফার্মার ৬.৭৭ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৬.১৮ শতাংশ, এসইএমএলএফবি গ্রোথ ফান্ডের ৫.৭৯ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৫.৬৮ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৫.৬২ শতাংশ, অ্যাকটিভ ফাইনের ৫.৪৩ শতাংশ এবং মুন্নু ফেব্রিক্সের ৫.০৮ শতাংশ দর বেড়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:২২ অপরাহ্ণ | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com