অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ২২০ বার পঠিত
আজ ২৯ ফেব্রুয়ারি (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফাইন ফুডসের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৪ টাকা ৪০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৫৯ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কাট্টলি টেক্সটাইলের দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৯.৫৭ শতাংশ। এদিন কোম্পানিটি প্রতিটি শেয়ার সর্বশেষ ২০ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৭০ পয়সা বা ৯.৫৭ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ফান্ড। আজ ফান্ডটির প্রতিটি ইউনিট সর্বশেষ ৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ফার্মার ৮.১১ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬.২৬ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৬.১৭ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৯২ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৪.৯১ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৪.৯১ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের ৪.৪৯ শতাংশ দর বেড়েছে।
Posted ০৪:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন