অনলাইন ডেস্ক
রবিবার, ৩০ জুন ২০২৪ প্রিন্ট ২১৫ বার পঠিত
আজ ৩০ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বিডি ল্যাম্পসের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১২ টাকা ২০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৩৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের শেয়ার দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকা ১০পয়সায় লেনদেন হয়েছে।
আর ৬ টাকা ৬০ পয়সা বা ৮.৪৮ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামিক ফাইন্যান্সের ৮.৪৩ শতাংশ, ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ৭.৮৩ শতাংশ, এডিএন টেলিকমিউনিকেশনের ৬.৯০ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৫.৮৯ শতাংশ, রহিমা ফুডের ৫.৮৪ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৫.৪৯ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের ৫.৩৮ শতাংশ দর বেড়েছে।
Posted ০৫:৪১ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com