অনলাইন ডেস্ক
রবিবার, ০৭ জুলাই ২০২৪ প্রিন্ট ২০৬ বার পঠিত
আজ ০৭ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ডের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪০ পয়সা বা ১০.০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বেড়েছে ১১ টাকা ৬০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১২৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৮৪ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডরিন পাওয়ারের ৯.৮১ শতাংশ, আইসিবি তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৯.৮০ শতাংশ, বে-লিজিংয়ের ৯.৩৭ শতাংশ, এসএএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের ৯.২৫ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, এস আলম কোল্ড রোল্ডের ৯.০৯ শতাংশ এবং আনলিমা ইয়ার্নের ৮.৯১ শতাংশ দর বেড়েছে।
Posted ০৪:১০ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন