|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস

সোমবার, ১৫ জুলাই ২০২৪   প্রিন্ট   ২০৫ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস

আজ ১৫ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা টেকনো ড্রাগসের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯.৮৪ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৯ টাকায় লেনদেন হয়েছে।

আর ১ টাকা ৫০ পয়সা বা ৭.৮১ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট নিটিং। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়ালটন হাইটেকের ৭.৪৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.০৭৪ শতাংশ, ফার কেমিক্যালের ৬.২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৮৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৪.৩৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৪.০৬ শতাংশ এবং সমতা লেদারের ৩.৪৮ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুলাই ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com