অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ প্রিন্ট ১৮৫ বার পঠিত
আজ ৩০ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে টেকনো ড্রাগসের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৬ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৯৬০ পয়সা বা ৪.৯৪ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ২০ টাকা বা ৩.৯০ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৩২ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রেকিট বেনকিজারের ২.৬৯ শতাংশ, সালভো কেমিক্যালের ২.৪৪ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ২.০৩ শতাংশ, পূবালী ব্যাংকের ১.৬১ শতাংশ, রিলায়েন্স ওয়ানের ১.৫৪ শতাংশ, রবি আজিয়েটার ১.২৮ শতাংশ এবং ব্যাংক এশিয়ার ১.০৯ শতাংশ দর বেড়েছে।
Posted ০৫:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com