|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২০৩ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

আজ ২২ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা বা ১০.০০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৩ টাকায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৮৮ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ২ টাকা ২০ পয়সা বা ৯.৮৬ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৯.৮২ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৯.৮১ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৯.৬৯ শতাংশ, বিডি বিল্ডিং সিস্টেমের ৯.৫৭ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৫২ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৯.৫২ শতাংশ এবং জেএমআই সিরিঞ্জের ৯.৩৪ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com