|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স

বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ৩১৯ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স

আজ ১৩ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নর্দার্ন ইন্স্যুরেন্সের দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮৫ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮১ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কনফিডেন্স সিমেন্টের ৯.৮১ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৯.৭০ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্সের ৮.৪৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৬৭ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৭.৬৪ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭.৪৫ শতাংশ এবং এশিয়া ইন্স্যুরেন্সের ৭.৩৪ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com