অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ২৫০ বার পঠিত
আজ ১৭ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি)। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিপিএইচ ইস্পাতের দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ১৫ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুডসের। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৭২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৮.৭৩ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৭.৮৩ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৫.২৬ শতাংশ, পূবালী ব্যাংকের ৪.২৪ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৪.২১ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৪.১০ শতাংশ এবং বিকন ফার্মার ৪.০৬ শতাংশ দর বেড়েছে।
Posted ০৪:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com