|

Advertisement
×

ডিএসইর লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২৪১ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

আজ ৩১ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি)। আজ ডিএসইতে কোম্পানিটির ২৭ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ইবনেসিনার শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩০৬ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

১৮ কোটি ৯৬ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে একমি ল্যাবরেটরিজ।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭৯ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অগ্নী সিস্টেমের ১৬ কোটি ৮১ লাখ ৮৭ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ১৫ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা, রবি আজিয়েটার ১২ কোটি ৯৬ লাখ ৮২ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ১১ কোটি ৮০ লাখ ৫১ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০ কোটি ৭২ লাখ ৬৮ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ১০ কোটি ৭০ লাখ ৩৪ হাজার টাকা এবং ওরিয়ন ফার্মার ১০ কোটি ৯ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com