Ad
x

ডিএসইর লেনদেনের শীর্ষে লাভেলো আইস্ক্রিম

বুধবার, ২৩ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ১৯৩ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে লাভেলো আইস্ক্রিম

আজ ২৩ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। আজ ডিএসইতে কোম্পানিটির ১৭ কোটি ৯৬ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৯ টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা অগ্নী সিস্টেমের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৪ লাখ ৭৩ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

১২ কোটি ৫৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইসলামী ব্যাংক।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৭ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এনআরবি ব্যাংকের ১২ কোটি ১৪ লাখ ৮৩ হাজার টাকা, গ্রামীণ ফোনের ১১ কোটি ৮৯ লাখ ৫১ হাজার টাকা, টেকনো ড্রাগসের ৮ কোটি ৮২ লাখ ৮ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৭ কোটি ৫৭ লাখ ৪৩ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ৬ কোটি ৪৮ লাখ ৭৯ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৬ কোটি ২৩ লাখ ৫৪ হাজার টাকা এবং সোস্যাল ইসলামী ব্যাংকের ৩ কোটি ৬৩ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com