|

Advertisement
×

ডিএসইর লেনদেনের শীর্ষে লাভেলো আইস্ক্রিম

রবিবার, ১৪ জুলাই ২০২৪   প্রিন্ট   ৩১৮ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে লাভেলো আইস্ক্রিম

আজ ১৪ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। আজ ডিএসইতে কোম্পানিটির ২৭ কোটি ৯০ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০৪ টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা অগ্নী সিস্টেমসের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৩১ লাখ ৭৪ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

২১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সালভো কেমিক্যালের ১৭ কোটি ৯৯ লাখ ৯১৬ হাজার টাকা, সি পার্ল হোটেলের ১৭ কোটি ৬৬ লাখ ১৮ হাজার টাকা, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ১৫ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকা, সোনালী পেপারের ১৪ কোটি ৭ লাখ ৩৭ হাজার টাকা, হাইডেলবার্গ সিমেন্টের ১২ কোটি ৯০ লাখ ৫৯ হাজার টাকা, আফতাব অটোমোবাইলসের ১২ কোটি ৮৩ লাখ ৩০ হাজার টাকা এবং ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ১২ কোটি ২৮ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২১ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com