অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ২৮২ বার পঠিত
আজ ১৯ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। আজ ডিএসইতে কোম্পানিটির ২১ কোটি ৮০ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২২২ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা একমি ল্যাবরেটরিজের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ২৪ লাখ ৬৬ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭৯ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
১৬ কোটি ৯৪ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৯৭ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৩ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার টাকা, রবি আজিয়েটার ১০ কোটি ৮৫ লাখ ১৫ হাজার টাকা, গ্রামীণ ফোনের ১০ কোটি ২৮ লাখ ৪২ হাজার টাকা, ফাইন ফুডসের ৯ কোটি ৩৩ লাখ ৮৮ হাজার টাকা, সায়হাম কটনের ৮ কোটি ২ লাখ ৯৪ হাজার টাকা, জিপিএইচ ইস্পাতের ৬ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার টাকা এবং খান ব্রাদার্সের ৬ কোটি ৪২ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com