|

Advertisement
×

ডিএসইর লেনদেনে শীর্ষে ফু-ওয়াং ফুড

মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩   প্রিন্ট   ৩৪৭ বার পঠিত

ডিএসইর লেনদেনে শীর্ষে ফু-ওয়াং ফুড

আজ ০৪ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। আজ কোম্পানিটির ৪১ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকার।

২৭ কোটি ৭৮ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে সি পার্ল হোটেল লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেএমআই হসপিটাল, ফু-ওয়াং সিরামিক, রূপালী লাইফ ইন্সুরেন্স, এ্যমারেল্ড অয়েল, মেঘনা লাইফ ইন্সুরেন্স,নাভানা ফার্মা এবং জেমিনি সি ফুড লিমিটেড।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com