নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট ২৫৯ বার পঠিত
আজ ০৭ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফু- ওয়াং ফুড লিমিটেডের। আজ কোম্পানিটির ৫৬ কোটি ৮২ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৯৪ লাখ টাকার।
২০ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে পাইওনির ইন্সুরেন্স লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন হাউজ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সোনালী পেপার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, লিগ্যাসী ফুটওয়্যার এবং ইয়াকিন পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
Posted ০৩:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন