নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট ২৪৭ বার পঠিত
আজ ১২ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফু- ওয়াং ফুড লিমিটেডের। আজ কোম্পানিটির ৩৪ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ০৯ লাখ ৪৯ হাজার টাকার।
১৭ কোটি ৯৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ণ হাউজিং, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সী পার্ল রিসোর্ট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
Posted ০৪:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন