নিজস্ব প্রতিবেদক:
রবিবার, ০২ জুলাই ২০২৩ প্রিন্ট ২৫৭ বার পঠিত
আজ ০২ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। আজ কোম্পানিটির ১৭ কোটি ৭০ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৩২ লাখ ৪২ হাজার টাকার।
১৬ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে ইনট্রাকো রিফিউলিং স্টেশন লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, অ্যাডভেন্ট ফার্মা, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, জেএমআই হসপিটাল এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
Posted ০৪:২০ অপরাহ্ণ | রবিবার, ০২ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন