|

Advertisement
×

ডিএসইর লেনদেনে শীর্ষে সিটি জেনারেল ইন্সুরেন্স

বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ২৬৬ বার পঠিত

ডিএসইর লেনদেনে শীর্ষে সিটি জেনারেল ইন্সুরেন্স

আজ ২৭ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। আজ কোম্পানিটির ৪২ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জেমিনি সি ফুড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮০ লাখ ৩ হাজার টাকার।

১৪ কোটি ৬১ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এ্যাপেক্স ফুটওয়্যার।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদার্স, ইস্টার্ন হাউজিং, সি পার্ল রিসোর্ট, ফু-ওয়াং ফুড, ইউনিয়ন ইন্সুরেন্স, বিডিকম অনলাইন, এ্যাপেক্স ফুডস এবং প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫১ অপরাহ্ণ | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com