নিজস্ব প্রতিবেদক :
বুধবার, ০১ নভেম্বর ২০২৩ প্রিন্ট ৩১৬ বার পঠিত
আজ ০১ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সি পার্ল রিসোর্টে। আজ কোম্পানিটির ২৩ কোটি ৭৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মনোস্পুল পেপার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৮৫ লাখ ৯২ হাজার টাকার। ১৮ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফু-ওয়াং ফুড, এমারেল্ড অয়েল, বীচ হ্যাচারি, জেমিসি সি ফুড, শমরিতা হসপিটাল, সোনালী আঁশ এবং লিবরা ইনফিউশন লিমিটেড।
Posted ০৪:২৭ অপরাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন