নিজস্ব প্রতিবেদক :
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ৩১২ বার পঠিত
আজ ১০ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। আজ কোম্পানিটির ৩৩ কোটি ৪১ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৫ লাখ ১ হাজার টাকার।
২২ কোটি ১ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এডভেন্ট ফার্মা।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডি থাই এ্যালুমিনিয়াম, ইয়াকিন পলিমার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মুন্নু সিরামিক, ফু-ওয়াং ফুড, এসকে ট্রিমস এবং সী পার্ল রিসোর্ট।
Posted ০৫:২৯ অপরাহ্ণ | রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন