বুধবার ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

‘ডিএসই ইনফরমেশন হেল্প ডেস্ক’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   169 বার পঠিত

‘ডিএসই ইনফরমেশন হেল্প ডেস্ক’ উদ্বোধন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তথ্যসেবা আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে ‘ডিএসই ইনফরমেশন হেল্প ডেস্ক’ স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় ইনফরমেশন হেল্প ডেস্কটি ডিএসইতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

হেল্প ডেস্কটি উদ্বোধন করেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছাদুর রহমান। এ সময় ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান, প্রধান আর্থিক কর্মকর্তা মো. ছামিউল ইসলাম, প্রধান রেগুলেটরি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়াসহ এক্সচেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধন অনুষ্ঠানে মোহাম্মদ আছাদুর রহমান বলেন, ‘ইনফরমেশন হেল্প ডেস্কের মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রদান আরও সহজ হবে এবং বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনদের বিভিন্ন জিজ্ঞাসার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে ডিএসইর সেবার মান আরও গ্রাহকবান্ধব ও স্বচ্ছ হবে।’

প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘এই হেল্প ডেস্ক ডিএসইর বাজার অংশগ্রহণকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Facebook Comments Box

Posted ২:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(1932 বার পঠিত)
বিজ্ঞাপন
(1851 বার পঠিত)
বিজ্ঞাপন
(1496 বার পঠিত)
বিজ্ঞাপন
(1330 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।