Ad
x

ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতায় প্রধান বাধা: টিআইবি

মঙ্গলবার, ১৬ মে ২০২৩   প্রিন্ট   ৩৭৪ বার পঠিত

ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতায় প্রধান বাধা: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার প্রধান অন্তরায়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে এই আইনে দায়ের হওয়া মামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার (১৬ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ছাড়াও গণমাধ্যম কর্মীদের তথ্য উপাত্ত সংরক্ষণ আইনসহ আরও বেশ কিছু নতুন আইন তৈরি হচ্ছে যেগুলোর সব কটিতেই সাংবাদিকতা বা মত প্রকাশে স্বাধীনতা বিপন্ন হতে পারে। কারণ সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে নিজেদের নানা উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে এর প্রয়োগ আরও বেশি হতে পারে।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনটি এতটাই নিপীড়নমূলক যে, এটিকে সংশোধন করেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব নয়। একমাত্র সমাধান হচ্ছে এটি বাতিল করা।’

টিআইবির এই নির্বাহী পরিচালকের মতে, সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে গণমানুষের মাঝে তথ্য পৌঁছে দিতে ও জনসচেতনতা তৈরিতে সাহসী ভূমিকা পালন করছেন। দুর্নীতিমুক্ত ও সুশাসিত দেশ গঠনে গণমাধ্যমকর্মীরা যাতে এ সাহসী ভূমিকা অব্যাহত রাখতে পারেন এবং গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ, কর্মীদের স্বাস্থ্যনিরাপত্তা ও নিয়মিত বেতনভাতার পাশাপাশি আপৎকালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার জন্য সরকার, গণমাধ্যম মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি উদাত্ত আহ্বান তিনি।

মতবিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম, একই বিভাগের সমন্বয়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, র‌্যাকের সভাপতি আহাম্মদ ফয়েজ, সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম. সহ সভাপতি রফিকুজ্জামান, সাধারণ সম্পাদক জেমসন মাহবুবসহ সংগঠনের অন্য সদস্যরা।

Facebook Comments Box

Posted ০৯:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মে ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com