|

Advertisement
×

ডিভিডেন্ড ঘোষণা করেছে গ্রামীণফোন

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৭৮ বার পঠিত

ডিভিডেন্ড ঘোষণা করেছে গ্রামীণফোন

এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে ১২৫ শতাংশ অন্তর্র্বতীকালীণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৫.২৮ টাকা। আর ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়ছে ৩৬.৯৪ টাকায়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ ফেব্রুয়ারি।

Facebook Comments Box

Posted ০১:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com