নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১ প্রিন্ট ৪৩১ বার পঠিত
৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ৪ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টকসহ মোট ৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথ বাংলা এগ্রিাকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড । কোম্পানি সূত্রে এ তথ্য জানো গেছে।
জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
আলাচ্য অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। এছাড়া সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪২ পয়সা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৯ পয়সা।
Posted ১০:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com