|

Advertisement
×

ডেইলি শপিংয়ে তেলের সাথে চিনিগুড়া চাল ফ্রি

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৬৯১ বার পঠিত

ডেইলি শপিংয়ে তেলের সাথে চিনিগুড়া চাল ফ্রি

 

বিশেষ ছাড় দিয়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে সুপার শপ ডেইলি শপিং। নতুন অফারে ৩০টি ডিম বিক্রি করা হচ্ছে ২১০ টাকায়। কর্নেল সানফ্লাওয়ার অয়েল কিনলে ফ্রি দেয়া হচ্ছে এক কেজি চিনিগুড়া চাল।

সুপার শপটির রাজধানীর বনশ্রী শাখায় খোঁজ নিয়ে জানা যায়, চাল, ডাল, আলু, ডিম ও চিনিসহ বিভিন্ন পণ্যের ওপর নির্দিষ্ট অফার চলছে ডেইলি শপিংয়ের রাজধানীর সবকটি আউটলেটে। শুক্রবার সারাদিন চলবে এ অফার।

অফারের আওতায় ক্রেতারা ৯৪ টাকা কেজিতে চিনিগুড়া চাল, ৬৫ টাকা কেজিতে ডেইলি শপিং মিনিকেট চাল, ৬৭ টাকা কেজিতে প্রাণ মিনিকেট চাল এবং ৫৫-৬৪ টাকা কেজিতে ডেইলি শপিং নাজিরশাইল চাল কিনতে পারবেন।

বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ১৩ টাকা কেজিতে আলু। ৫০০ গ্রাম প্রাণ গুঁড়া দুধ কিনলে পাওয়া যাবে ৫০ টাকা ছাড়। ৮০ টাকা ছাড়ে পাওয়া যাবে এক কেজি ড্যানিশ গুঁড়া দুধ। প্রাণ টক অথবা মিষ্টি দইয়ে দেয়া হচ্ছে ১০ টাকা ছাড়।

‘ঝটপট দেশি পরোটা’ ২০ পিস প্যাক কিনলে বিনামূল্যে মিলবে ‘লো ফ্যাট পরোটা’ ১০ পিস প্যাক। আর ‘ঝটপট প্লেইন পরোটা’ ২০ পিস প্যাক কিনলে ফ্রি দেয়া হচ্ছে ৫টি ডিম। ঝটপট নাগেট অথবা মিটবলে দেয়া হচ্ছে ১৫ টাকা ছাড়। ১০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে এক লিটার প্রাণ দুধ।

এছাড়া, ২ লিটার সেভেন আপে ২১ টাকা ও ২ লিটার পেপসিতে ২৫ টাকা ছাড় চলছে। মি. নুডলস কাপ ৩টি কিনলে মিলছে একটি ফ্রি। ৩০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে প্রাণ ২০০ গ্রাম গুঁড়া হলুদ। ২৫ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে প্রাণ ২০০ গ্রাম গুঁড়া মরিচ। বিস্ক ক্লাব ড্রাই কেক ৩৫০ গ্রাম পাওয়া যাবে ২০ টাকা ছাড়ে।

কফি হাউস ১৪ গ্রাম দুটি কিনলে রয়েছে একটি ফ্রি। দুটি কিনলে একটি ফ্রি পাওয়া যাবে সিক্সারস চকলেট ১৫ গ্রাম এবং ট্রিট ডেইরি মিল্ক চকলেট ১৫ গ্রাম। কিটক্যাট চকলেট তিনটি কিনলে একটি ফ্রি দেয়া হচ্ছে। ৬০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে আমুল ডার্ক চকলেট। ক্যাডবেরি পার্ক তিনটি কিনলে একটি ফ্রি দেয়া হচ্ছে।

র‍্যাপিন্ডা হ্যাজেলনাট ডায়মন্ড বক্স ৩০০ গ্রামে দেয়া হচ্ছে ৫০ টাকা ছাড়। ২৫ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে কয়েন চকলেট বক্স। নেসলে কিটক্যাট ২৮ গ্রামে ৫ টাকা ও ৩৮ গ্রামে ১০ টাকা ছাড় দেয়া হচ্ছে। এক লিটার ল্যাটিনা ফ্রুট জুস বিক্রি হচ্ছে ৩০ টাকা ছাড়ে। ৫ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে প্রাণ লাচ্ছা সেমাই।

জান্ডু পিওর মধু ৫০০ গ্রামে ৫০ টাকা ও ২৫০ গ্রামে ৩৫ টাকা ছাড় দেয়া হচ্ছে। প্রাণ চকোলর্ড ডাবল টুইস্ট বিক্রি হচ্ছে ৪০ টাকা ছাড়ে। ৫০ টাকা ছাড়ে পাওয়া যাবে পেডিয়া শিওর ৫০০ গ্রাম। ওরিও বিস্কুট ৫০ গ্রাম ৬টি কিনলে দেয়া হচ্ছে ২টি ফ্রি।

এর পাশাপাশি ৯০ টাকা ছাড়ে হি বডি স্প্রে, ১০০ টাকা ছাড়ে বোরো প্লাস লোশন ৩০০ মিলি, ৫০ টাকা ছাড়ে ১২০ মিলি ফগ বডি স্প্রে এবং ৫০ শতাংশ ছাড়ে গ্লিটার ডিস ওয়াশিং লিকুইড ১ লিটার বিক্রি করা হচ্ছে।

একটি কিনলে একটি ফ্রি অফারের আওতায় রয়েছে- প্রাণ মধু ২০০ গ্রাম, ন্যাপলেস চকলেট স্প্রেড ৩০০ গ্রাম, লিভানা শ্যাম্পু ৩০০ মিলি, রে লিকুইড ডিটারজেন্ট এক লিটার এবং সিবিএল মাঞ্চি ওয়েফর বিস্কুট। অস্কার ৩৩০ মিলিতে দেয়া হচ্ছে ফ্রি ডাল এবং গ্লিটার ফ্লোর ক্লিনার এক লিটার কিনলে ১০ লিটার বালতি ফ্রি দেয়া হচ্ছে।

দুটি কিনলে একটি ফ্রি অফারের আওতায় রয়েছে- প্রাণ পটেটো ক্র্যাকার্স ৩০ গ্রাম, প্রাণ ম্যাংগো ফ্রুট ড্রিংক ২৫০ গ্রাম, বিস্ক ক্লাব অথবা ড্যানিশ লেক্সাস বিস্কুট, লিভানা বিউটি বার ১০০ গ্রাম এবং অ্যাকটিভো অথবা কুমারিকা সোপ বার।

বিশেষ ছাড়ে আরও যেসব পণ্য বিক্রি করা হচ্ছে তার মধ্যে রয়েছে- প্রাণ ম্যাংগো বার ১০ পিস পলিতে ১০ টাকা ছাড়, অ্যাকটিভো হ্যান্ডওয়াশ রিফিল প্যাক ২টি কিনলে একটি ফ্রি, স্টেসেফ স্যানিটারি ন্যাপকিনে ২০ টাকা ছাড় এবং কিডস্টার অথবা হাদিস বেবি ডায়াপারে ৩০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com