|

Advertisement
×

ঢাকায় প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ

সোমবার, ০৬ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৪৫৭ বার পঠিত

ঢাকায় প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ

ঢাকা থেকে কেউ যাতে বাইরে যেতে না পারে এবং বাইরে থেকে কেউ যাতে ঢাকায় আসতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য যে কোন জরুরি প্রয়োজন ব্যতীত এককভাবে বা দলবদ্ধভাবে বাইরে ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী সরকারি নির্দেশ না দেয়া পর্যন্ত জরুরি সার্ভিস ব্যতীত সাধারণ জনগণকে ঢাকায় প্রবেশ অথবা ঢাকা ত্যাগ করতে দেয়া হচ্ছে না। বাংলাদেশ পুলিশ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কাজে সহযোগিতা করার জন্য দেশের সকল সম্মানিত নাগরিক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:০৮ অপরাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com