|

Advertisement
×

ঢাবি ভিসির কার্যালয় ঘেরাও

সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১০৯২ বার পঠিত

ঢাবি ভিসির কার্যালয় ঘেরাও

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, ভোটকেন্দ্র হলের বাইরে নিয়ে আসাসহ বিভিন্ন দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে বাম সংগঠনগুলো।

সোমবার সকালে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। বাম সংগঠনগুলোর দু’টি মোর্চা, প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্য এ কর্মসূচি পালন করে।

তাদের এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলসহ পাহাড়ি সংগঠনগুলো। উল্লেখ্য, আগামী ১১ মার্চ বহুল প্রতিক্ষীত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রস্তুতি নিতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন। এদিকে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছে ছাত্রদল।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com