|

Advertisement
×

তাকাফুল ইন্স্যুরেন্স মুখ্য নির্বাহী পদে আবুল কালাম আজাদের নিয়োগ অনুমোদন

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ৩৫৫ বার পঠিত

তাকাফুল ইন্স্যুরেন্স মুখ্য নির্বাহী পদে আবুল কালাম আজাদের নিয়োগ অনুমোদন

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে আবুল কালাম আজাদের নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

মঙ্গলবার (২৮ নভেম্বর) আইডিআরএ’র উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত চিঠিতে ২৬ নভেম্বর ২০২৩ থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত ৩ বছরের জন্য তার নিয়োগ অনুমোদন দিয়েছে আইডিআরএ।

আবুল কালাম আজাদ ১ আগস্ট ২০০১ সালে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে উপ-মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে পদোন্নতি পেয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এর দায়িত্ব পালন করেন। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে যোগদানের আগে তিনি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডে সহকারী মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব পদে দায়িত্ব পালন করেছেন।

আবুল কালাম আজাদ তাকাফুলের বিষয়ে ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমির অতিথি বক্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্সে একাডেমির প্যানেল লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

Posted ০৫:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com