শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

মঙ্গলবার, ১১ জুন ২০২৪   প্রিন্ট   ২০৬ বার পঠিত

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানি ৩টি হলো- সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’রেটিং হয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

মার্কেন্টাইল ব্যাংক : ব্যাংকটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’রেটিং হয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। আর মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি : কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

 

Facebook Comments Box

Posted ০২:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুন ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com