নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ প্রিন্ট ৫১১ বার পঠিত
ঘোষিত স্টক ডিভিডেন্ডের বোনাস শেয়ার সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো-আফতাব অটোমোবাইলস, নাভানা সিএনজি এবং ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানি তিনটি স্টক ডিভিডেন্ড বোনাস শেয়ার বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে আফতাব অটোমোবাইলস ৫ শতাংশ, নাভানা সিএনজি ৫ শতাংশ এবং ফিনিক্স ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা কোম্পানি তিনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন