পুঁজিবাজার ডেস্ক
বুধবার, ০৯ জানুয়ারি ২০১৯ প্রিন্ট ১০৬২ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। এই দিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৩৫ বারে ১৬ লাখ ৪১ হাজার ৩৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৭৭ লাখ ১৬ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৮৪৭ বারে ১০ লাখ ৮১ হাজার ১১০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ ৬৪ হাজার টাকা।
সানলাইফ ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ১৩৪ বারে ১২ লাখ ৬০ হাজার ৮৭১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৯ লাখ ১৫ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইন্স্যুরেন্স, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, বিডি ল্যাম্পস, নর্দার্ণ ইন্স্যুরেন্স, এটলাস বাংলাদেশ, বিকন ফার্মাসিউটিক্যালস ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
Posted ০৮:০০ অপরাহ্ণ | বুধবার, ০৯ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com