বিবিএ নিউজ.নেট
সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১ প্রিন্ট ৪৯০ বার পঠিত
আরব আমিরাতের দুবাইয়ে আগামীকাল থেকে চার দিনব্যাপী ‘রোড শো’ শুরু করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রবাসি ও বিদেশিদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
জানা গেছে, রোড শো আগামীকাল থেকে শুরু হয়েছে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বিদেশে বিএসইসি কর্তৃক আয়োজিত প্রথম রোড শো’র নাম দেয়া হয়েছে ‘রাইজিং অব বেঙ্গল টাইগার পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’।
চার দিনব্যাপী রোড শো’র প্রথম দিন অর্থাৎ আজ সকালে প্রবাসীদের নিয়ে ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অনুষ্ঠিত হবে। দুপুরে একই বিষয়ে সেমিনার হবে বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে। ১০ ফেব্রুয়ারি সকালে সুকুক: দ্যা নিউ ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ শিরোনামে একটি সেমিনার হবে। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশ নেবে।
১১ ফেব্রুয়ারি সকালে স্কোপ অব প্রাইভেট ইক্যুইটি অ্যান্ড ভেনচার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ শিরোনামে একটি সেমিনার হবে। এখানেও অংশ নেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।
রোড শো’র শেষ দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক। এখানে বিনিয়োগকারীদের ছোট ছোট গ্রুপ অংশ নেবে।
Posted ০৫:২৮ অপরাহ্ণ | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com