Ad
x

দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে : মেয়র তাপস

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৩৭১ বার পঠিত

দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে : মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডিএসসিসিকে স্বয়ংসম্পূর্ণ ও মর্যাদাশীল সংস্থা হিসেবে গড়ে তুলব। সততার সাথে কাজ করলে মূল্যায়ন করা হবে। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার ডিএসসিসির অঞ্চলসমূহের রাজস্ব কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশে মেয়র তাপস বলেন, ‘আপনারা জানেন, প্রতি বুধবার আমি বিভিন্ন স্থানে পরিদর্শনে যাই। পরিদর্শনের সময় আমি যেকোনো দোকানে, যেকোনো বাসায় যেতে পারি। যেকোনো কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারি। সেখানে আমি জিজ্ঞেস করবো তার রাজস্ব আদায় হয়েছে কিনা। সেখানে যদি সঠিকভাবে না পাই, তাহলে সেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমি কিন্তু ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘কর কর্মকর্তারা কী কী কাজ করছেন তার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন। কত আদায় হয়েছে তার হিসাব দেবেন। দৈনন্দিন সমস্যা যদি কোথাও হয়, তাহলে প্রধান রাজস্ব কর্মকর্তার কাছে জানাতে হবে। আমরা চেষ্টা করবো তাৎক্ষণিক সেসব সমস্যা সমাধান করতে। তিন মাস অন্তর আমরা পর্যালোচনা সভা করবো। আমাদের লক্ষ্যমাত্রা কতটুকু অর্জন হলো, কী কী সমস্যা, সার্বিক বিষয় আমরা পর্যালোচনা করবো।’

Facebook Comments Box

Posted ০৩:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com