|

Advertisement
×
লাইফ ইন্স্যুরেন্স খাত

দ্বিতীয় প্রান্তিকে ১৯৪৬ কোটি টাকার দাবি পরিশোধ : অনিষ্পন্ন ৩৬২৮ কোটি

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ৪০০ বার পঠিত

দ্বিতীয় প্রান্তিকে ১৯৪৬ কোটি টাকার দাবি পরিশোধ :  অনিষ্পন্ন ৩৬২৮ কোটি

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এক হাজার ৯৪৬ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে দেশের জীবন বীমা খাতের কোম্পানিগুলো। খাতের ৩৬ টি কোম্পানির মধ্যে ৩৫ টি কোম্পানির পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদনের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এই তথ্য জানিয়েছে।

আইডিআরএ’র তথ্যানুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত ৩৫ টি কোম্পানির কাছে গ্রাহকের মোট বীমা দাবির পরিমাণ ছিল পাঁচ হাজার ৫৭৪ কোটি ৯০ লক্ষ টাকা। এরমধ্যে এক হাজার ৯৪৬ কোটি ৬৬ লক্ষ টাকা পরিশোধ করায় চলতি বছরের জুন পর্যন্ত এ খাতে অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৬২৮ কোটি ২৩ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে পরিমাণের দিক থেকে সবচেয়ে বেশি ৬৩২ কোটি ৬২ লক্ষ টাকার দাবি পরিশোধ করে শীর্ষে রয়েছে মেটলাইফ বাংলাদেশ। ৩৩৫ কোটি ৭১ লক্ষ টাকা পরিশোধ করে দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।

আইডিআরএ’র তথ্যানুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে জীবন বীমা খাতের ৩৫ টি কোম্পানির মধ্যে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বীমা দাবি পরিশোধ করেছে ৭ কোটি ৯৫ লক্ষ টাকা, নিষ্পত্তির হার শতভাগ। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশ (এলআইসি) পরিশোধ করেছে ১ কোটি ৮২ লক্ষ টাকা, নিষ্পত্তির হার শতভাগ। পপুলার লাইফ ইন্স্যুরেন্স পরিশোধ করেছে ৬৮ কোটি ৫ লক্ষ টাকা। এছাড়া ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৮৯ লক্ষ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ৩.৬২ কোটি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৭৪.৮০ কোটি, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২.৯৯ কোটি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ৪২.১০ কোটি, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৩৮.৮৮ কোটি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ২৭.০১ কোটি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৭৮.৯৮ কোটি, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১.৩৬ কোটি, মেটলাইফ বাংলাদেশ ৬৩২.৬২ কোটি, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ১১৯.৭০ কোটি, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স ৬০ লক্ষ, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২.১৮ কোটি, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ৪৪ লক্ষ, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ৫১ লক্ষ, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স ১.১১ কোটি, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২.৮ কোটি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩৩৫.৭১ কোটি, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৬২.৭০ কোটি, জীবন বীমা কর্পোরেশন ১৬৩.৯৪ কোটি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ১৮৯.৬০ কোটি, যমুনা লাইফ ইন্স্যুরেন্স ২.৮ কোটি, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স ৯ লক্ষ টাকা, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ১.৮৯ কোটি, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২.৮২ কোটি, সানলাইফ ইন্স্যুরেন্স ১১.৯৭ কোটি, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ১২.৯৮ কোটি, বায়রা লাইফ ইন্স্যুরেন্স ৪৯ লক্ষ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৫১.৪৩ কোটি , পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২.৫ কোটি, শান্তা লাইফ ইন্স্যুরেন্স ২৪ লক্ষ টাকা বীমা দাবি পরিশোধ করেছে।

১৯৯৯ সালে অনুমোদনপ্রাপ্ত গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিকে কোনো দাবি পরিশোধ করেনি। অপরদিকে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের তথ্য প্রকাশ করেনি আইডিআরএ।

বিগত ২০২৪ সালে ৮ হাজার ৫৯০ কোটি ৬৮ লক্ষ টাকার বীমা দাবি পরিশোধ করেছে দেশের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। বছরটিতে ৩৫ টি কোম্পানির কাছে গ্রাহকের মোট বীমা দাবির পরিমাণ ছিল ১২ হাজার ৯৬৫ কোটি ৭৪ লক্ষ টাকা। এরমধ্যে ৮ হাজার ৫৯০ কোটি ৬৮ লক্ষ টাকা পরিশোধ করায় ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এ খাতে অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ ছিল ৪ হাজার ৩৭৫ কোটি ০৬ লক্ষ টাকা। ২০২৩ সালে এ খাতে বীমা দাবি পরিশোধের পরিমাণ ছিল ৮৭৫৪ কোটি ৫৯ লক্ষ টাকা যা মোট দাবির ৭২ শতাংশ, ২০২২ সালে ছিল ৯ হাজার ২৫৯ কোটি ৩২ লক্ষ টাকা যা মোট দাবির ৬৭ শতাংশ।#

Facebook Comments Box
বিষয় :
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com