নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ প্রিন্ট ৩০৮ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ১৬ মার্চ চালু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে গতকাল ১৩ ও আজ ১৪ মার্চ স্পট মার্কেটে কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ৮৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৯ টাকা ১৬ পয়সায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ এপ্রিল ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com