|

Advertisement
×

নিম্নমুখী সূচকে সপ্তাহ শুরু

রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৩৩৬ বার পঠিত

নিম্নমুখী সূচকে সপ্তাহ শুরু

আজ সপ্তাহের শুরুতে নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানেরে শেয়ার ও ইউনিট দর এবং টাকার অঙ্কে লেনদেনও।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ১৯১.৮০ পয়েন্টে। এদিন ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮.৭৩ পয়েন্ট কমে এক হাজার ৫৬৬.৮০ পয়েন্টে এবং দুই হাজার ৬৫৫.৮১ পয়েন্টে দাড়িঁয়েছে।

ডিএসইতে আজ ২ হাজার ৩৩ কোটি ৭৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৩৭ কোটি ৫৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১৭১ কোটি ৩১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৬টির বা ২৮.১৯ শতাংশের, দর কমেছে ২৪৪টির বা ৬৮.৮৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির বা ৬.৯২ শতাংশের দর।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৩.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৯৭৭.৩৬ পয়েন্টে।

সিএসইতে আজ ৩১৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দর বেড়েছে, কমেছে ২১৪টির আর ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। আর লেনদেন হয়েছে ৬৬ কোটি ৫৮ লাখ টাকার সিকিউরিটিজ।

Facebook Comments Box

Posted ০৪:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com